1. admin@thedailyagnikontho.com : admin :
মরহুমা বেগম খালেদা জিয়া'র রুহের মাগফেরাত কামনায় "পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন' কতৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ কতৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত

মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ কতৃক দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোক্তার আহমেদ : বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক ৩বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার আত্মার মাগফিরাত কামনায় আজ সোমবার বিকাল ৪ ঘটিকায় “পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কার্যালয় মতিঝিলে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই মহতি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ জুবায়রুল ইসলাম।

এ সময় তিনি বলেন বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান সম্পর্কে স্মরণ করে বলেন তিনি ছিলেন গণতন্ত্রের অত্যন্ত প্রহরী ও এরকম দেশপ্রেমিক সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে কি না জানি না। তার অবদান জাতী অবিস্মরণীয়ভাবে স্মরণ করবে এবং তার নাম স্মৃতির পাতা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দোয়া করি আল্লাহ তা’আলা তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুক।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান,মো: খুরশিদ আলম,ফারুক আহমেদ ,,অর্থ সচিব – সাফকাত উল ইসলাম চৌধুরী ,শেখ আলী আব্বাস,নগর সম্পাদক,সৈয়দ তৌকির আহমেদ, জহির আলম শিকদার, কেন্দ্রীয় সদস্য:আব্দুস সালাম :মোশাররফ হোসেন, , সাব্বির আহমেদ ,ইসরাফিল হোসেন,রাশি আক্তার,মো: আকতার , আকাশ, মজিবর রহমান,কুসুম আক্তার,হীরা আক্তার সহ প্রমূখ এর অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।

উক্ত দোয়া মাহফিলে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন রাজনৈতিক ব্যক্তিবর্গ,সমাজ সেবক,সাংবাদিক ও মানবাধিকার কর্মী।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বিশিষ্ট সাংবাদিক মো: দেলোয়ার হোসেন ভূইয়া, প্রধান বক্তা সংস্থার বিপ্লবী মহাসচিব মো: মোক্তার আহমেদ বলেন, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি অবিচল থাকায় খালেদা জিয়া জনগণের আস্থার প্রতীক হয়ে থাকবেন। পরিবেশ নীতি প্রণয়ন, জলবায়ু পরিবর্তনসংক্রান্ত উদ্যোগসহ বিভিন্ন রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। তিনি গণতন্ত্রের এবং মানুষের কল্যাণের জন্য লড়াই করে গেছেন মৃত্যুর আগ পর্যন্ত।

মহাসচিব আরও বলেন, ‘ধৈর্যশীল হওয়ার জন্য অনেক ত্যাগ-তিতিক্ষা করে উঠে আসতে হয়। আমরা ১৯৮১ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তাঁর আপসহীন নেতৃত্ব দেখতে পাই। গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে তাঁর ওপর সবার আস্থা ছিল। আমরা দেখেছি, বেগম জিয়ার শাসনামলে এবং শাসনামল-পরবর্তী সময়ে ভারতের সঙ্গে আপস না করার জন্য তাঁর ওপর দীর্ঘ সময় ধরে অত্যাচার করা হয়েছে। তবুও তিনি দেশের স্বার্থে কারো সাথে আপোস করেননি।

মরহুমার বিদ্রোহী আত্মার মাগফিরাত কামনা করে মুনাজাত ও দোয়া করেন দুলাল হোসেন।দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানানো হয়।আল্লাহ যেন তাকে জান্নাত বাসী হিসেবে কবুল করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com