1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বেনজীর, হারুন ও বিপ্লবের মতো ব্যক্তিরা আবারও উদয় হয়েছে: হাসনাত আব্দুল্লাহ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বেনজীর, হারুন ও বিপ্লবের মতো ব্যক্তিরা আবারও উদয় হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

বেনজীর, হারুন ও বিপ্লবের মতো ব্যক্তিরা আবারও উদয় হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই নির্বাচন হলো ১৪ শহীদ এবং বিগত গুম, খুন ও নির্যাতনের জবাব দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের জন্য বহু রক্ত ঝরেছে। অনেক স্ত্রী তাদের স্বামী হারিয়েছেন, অনেক মা সন্তান হারিয়েছেন।

তাই আসন্ন নির্বাচনে যদি প্রশাসন জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আবারও একটি ৫ আগস্ট হবে। আজ ৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আমজাদ হোসাইন আশরাফীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন।

হাসনাত বলেন, বিগত তিনটি নির্বাচনে পুলিশ ও প্রশাসনকে সামনে রেখে দিনের ভোট রাতে হয়েছে। এমনকি মৃত মানুষ এসেও ভোট দিয়েছে। এরই ফলাফল হিসেবে ৫ আগস্টের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের অনেকেই চান একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশপ্রেমিকরা ক্ষমতায় আসুক।

কিন্তু কিছু লোভী বেনজীর, হারুন ও বিপ্লবের মতো ব্যক্তিরা আবারও উদয় হয়েছে। তিনি বলেন, পুলিশকে বিগত সময়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশ ভোট চোরদের হাতে তুলে দেওয়া হবে, নাকি জনতার হাতে তুলে দেওয়া হবে- সেই সিদ্ধান্ত প্রশাসনকেও নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com