1. admin@thedailyagnikontho.com : admin :
নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

সর্বশেষ :
আমাদের দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান সংরক্ষিত আসনের এমপিরা জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করবে: গয়েশ্বর চন্দ্র রায় সরকারি স্থাপনায় সোলার প্যানেল স্থাপনে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে: বিদ্যুৎ মন্ত্রী শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ঘিরে ৫৮ জন নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর প্যারিসে জি-৭ ভুক্ত দেশগুলোর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক স্মার্ট প্রাথমিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রাথমিক প্রতিমন্ত্রী বাংলাদেশে শাখা ক্যাম্পাস স্থাপনে আগ্রহী ইউনিভার্সিটি অব ক্যানবেরা নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী দেশের জনগণ এখন আর কোনো অন্যায়ের বিরুদ্ধে পিছপা হবে না: এটিএম আজহারুল পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রেখেই হকার পুনর্বাসন করা হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ

নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে অপরাজিত বাংলাদেশ

অপরাজিত থেকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশীপের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ নেপালের পোখরা রঙ্গশালা স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের ৪-০ গোলে হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। এই আসরে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান এই চারটি দেশ অংশ নিচ্ছে। প্রতিটি দল একে অপরের সাথে লড়াই করার পর পয়েন্ট তালিকায় থাকা শীর্ষ দুই দল হিসেবে ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে আসর শুরু করেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে পথে এগিয়ে যায় পিটার বাটলারের শিষ্যরা। আজকের এই জয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ তিন ম্যাচে ৬ পয়েন্ট। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা ভুটান কোন পয়েন্ট সংগ্রহ করতে পারেনি।

আজকের ম্যাচে হ্যাটট্রিক করেছেন বদলী খেলোয়াড় আলপি আক্তার। ম্যাচের তিন মিনিটে মামনি চাকমার কর্ণার থেকে প্রতিমা মুন্ডা দারুন এক প্লেসিং শটে বাংলাদেশকে এগিয়ে দেন। ৩৫ মিনিটে মিরা খাতুনের জায়গায় আলপিকে মাঠে নামান বাটলার। আর তাতেই ম্যাচের চেহারা পাল্টে যায়। প্রথমার্ধের ইনজুরি টাইমে ব্যবধান দ্বিগুন করেন আলপি। দ্বিতীয়ার্ধে চেষ্টা করেও নেপাল ম্যাচে ফিরতে পারেনি। উল্টো এই অর্ধেও দুই গোল হজম করেছে।

৬৭ মিনিটে কাউন্টার এ্যাটাক থেকে ব্যবধান ৩-০’তে নিয়ে যান আলপি। ম্যাচ শেষের আট মিনিট আগে আলপি হ্যাটট্রিক পূরণ করেন। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে মায়া মাসকে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিনত হয় নেপাল। এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট পায় ভারত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com