1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিএনপির সমর্থন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিএনপির সমর্থন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে

বিএনপির সমর্থন গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে

মোঃ মাহবুবুল আলম (মামুন), কুমিল্লা উত্তর প্রতিনিধি: কুমিল্লা-৪ ( দেবিদ্বার) বি এন পির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন পত্র চুরান্তভাবে বাতিল হওয়ার পর গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব জনাব এএফএম তারেক মুন্সী জানিয়েছেন , আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে কুমিল্লা-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী নেই। এই বাস্তবতায় দলীয় স্বার্থ ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিএনপির নেতাকর্মীদের কে তার পক্ষে কাজ করতে মৌখিক নির্দেশনা দেন। বিএনপির আসনে ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার গণঅধিকার পরিষদের নেতা মোঃ জসীম উদ্দিনকে ট্রাক প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানিয়েছেন।দেবিদ্বারের বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ সর্বস্তরের জনগণের প্রতি ট্রাক প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি করার আহ্বান জানানো হয়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এবার জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর ফলে কুমিল্লা-৪ আসনে বিএনপি ও সমমনা জোটের পক্ষে ট্রাক প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ জসিম উদ্দিন। অন্যদিকে জামায়াত জোটভুক্ত এন সি পির শাপলা কলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে ট্রাক প্রতীকের প্রার্থীর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com