1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: জামায়াত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: জামায়াত

বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না: জামায়াত

ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদ গ্রহণ করা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছে জামায়াতে ইসলামী। বিএনপি এই প্রস্তাবকে ‘উদারতা’ হিসেবে প্রচার করলেও, জামায়াত একে অনুগ্রহ বা অলংকার হিসেবে গ্রহণ করতে নারাজ। বিষয়টি চূড়ান্ত করতে আগামীকাল বুধবার সকালে বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। সংসদের ডেপুটি স্পিকার পদ বিরোধী দলকে দেওয়াকে বিএনপি ‘উদারতা’ হিসেবে দেখছে।

গত শুক্রবার আয়োজিত একটি অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলকে লিখিতভাবে এই পদ দেওয়ার বিধান না থাকলেও বিএনপি জামায়াতকে প্রস্তাব দিয়ে উদারতা দেখিয়েছে, যা জামায়াতের গ্রহণ করা উচিত। তবে বিএনপির এই অবস্থানকে সান্ত্বনা হিসেবে দেখছে জামায়াত। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেন, ‘জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী প্রতিশ্রুত সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল শুধু অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।

‘জুলাই জাতীয় সনদ’-এর ২৩ নম্বর প্রস্তাবে উল্লেখ রয়েছে যে, আইনসভার উভয় কক্ষে সরকারদলীয় সদস্য ছাড়া অন্যদের মধ্য থেকে ডেপুটি স্পিকার মনোনীত করা হবে। জামায়াতের ভাষ্যমতে, এই প্রস্তাবে বিএনপিও সম্মতি জানিয়েছিল এবং এটি একটি প্রতিশ্রুতি। তাই তারা মনে করছে, নিয়ম মেনেই এই পদ তাদের প্রাপ্য, দয়া করে দেওয়ার মতো কিছু নয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, এখনো তাদের কাছে কোনো আনুষ্ঠানিক চিঠি বা প্রস্তাব আসেনি।

তিনি আরও বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের যে শপথ নেওয়া প্রয়োজন, বিএনপি তা নেয়নি। আগে তাদের এ বিষয়ে অবস্থান পরিষ্কার করতে হবে।’ বুধবার বিরোধী দলের সংসদীয় কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে দলটির সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com