1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লা মুরাদনগরে কৃষি জমি রক্ষায় সাধারণ মানুষের প্রতিবাদ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কুমিল্লা মুরাদনগরে কৃষি জমি রক্ষায় সাধারণ মানুষের প্রতিবাদ

কুমিল্লা মুরাদনগরে কৃষি জমি রক্ষায় সাধারণ মানুষের প্রতিবাদ

কুমিল্লা মুরাদনগর উপজেলা কামাল্লা গ্রামে কৃষি জমি ভেকু মেশিন দিয়ে মাটি কেটে প্রতিবেশীর ফসলি জমির উপর দিয়ে ট্রাক্টরযোগে মাটি বহন করে এবং অবৈধভাবে মাটি কাটার সময় এলাকাবাসীর প্রতিরোধের মুখে ভেকু মেশিন এবং ট্রাক্টর সরিয়ে নিতে বাধ্য হয়েছে।

কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের মাটিখেকো জহির, গত ৩০ জুলাই ২০২৩ ইং খ্রিস্টাব্দে কামাল্লা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার পাশে মোঃ মাসুম সরকারের হত্যা মামলার অন্যতম আসামী জহিরুল হক ওরফে জহির,জি আর ১১৬/২৩, মাসুম সরকার হত্যা মামলায় তার তিন ছেলে রাসেল, ফয়সাল,ফাহিম এবং তার ছোট ভাই জামির সরাসরি আসামী।

ভেকু মেশিন দিয়ে কৃষিজমি কেটে মাটির উপরের স্তরের উর্বরতা বিনষ্ট করায় , স্থানীয় এলাকাবাসী প্রতিবাদ করেছেন। আরো যানা যায় গত ০৫/০৩/২০২৬ ইং খ্রিস্টাব্দে মোঃ আবুল হোসেন (মুরাদনগর)এর পক্ষে মাসুম সরকারের হত্যা মামলার অন্যতম আসামী জহিরুল হক এর সাথে কুমিল্লা মুরাদনগর উপজেলার কামাল্লা গ্রামের মোঃ শাহাবুদ্দিন মুন্সির সাথে ভেকু মেশিন দিয়ে মাটি কাটার একটি চুক্তিনামা সাক্ষর করেন ।

তারই পরিপ্রেক্ষিতে আজ ১১/০৩/২০২৬ ইং খ্রিস্টাব্দে ভেকো মেশিন দিয়ে কৃষি জমির মাটি কেটে অন্যত্র সরিয়ে ফসলি জমির ক্ষতিগ্রস্ত করায় কামাল্লা উত্তর পাড়ার সচেতন মহল প্রতিবাদ করলে হত্যা মামলার আসামী জহির এবং আবুল হোসেন ভেকো মেশিন সরিয়ে নিতে বাধ্য হয়। এর আগে অনেক কৃষি জমি বিনষ্ট করে প্রায় ২০২ শতাংশ জমি ড্রেজার মেশিন দিয়ে ভড়াট করেন।

একাধিক বার স্থানীয় প্রশাসন ড্রেজার মেশিন জব্দ এবং বিনষ্ট করেন। ৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খান এর কাছে এই বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাহেব জানিয়েছেন কামাল্লা ইউনিয়ন পরিষদ থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা সম্পূর্ণ নিষেধ করা আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com