1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঝালকাঠিতে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান একর্ড ডেভেলপমেন্ট সোসাইটির আয়োজনে আজ শনিবার বিকাল ৩টায় শহরের সরকারি শিশু পরিবারের হল রুমে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।

সংগঠনের চেয়ারম্যান আব্দুল মান্নান তাওহীদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডাব্লিউ সি সি’র চেয়ারম্যান প্রফেসর ডা. খালিদ মাহমুদ শাকিল, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার, শহর সমাজসেবা কর্মকর্তা খান জসিম উদ্দিন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. লিটন আকন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সংগঠনের ব্যবস্থাপনা পরিচারক মো. নাঈম খান। সংগঠনের ভাইস চেয়ারম্যান মো. আরিফ বিল্লাহ্’র পরিচালনায় সরকারি শিশু পরিবারের ৫৮জনকে ঈদ উপহার ৫৮ টি পাঞ্জাবি প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com