1. admin@thedailyagnikontho.com : admin :
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক

ভাসানচর থেকে পালানো ৩৭ রোহিঙ্গা সন্দ্বীপ থেকে আটক

ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে যাওয়া ৩৭ রোহিঙ্গাকে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়ন থেকে আটক করেছে নৌবাহিনী ও পুলিশ। আজ (শনিবার) সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদ নূর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ আরও জানায়, রাত সাড়ে ১১টার দিকে সন্তোষপুরে ইলিশের ঘাটে রোহিঙ্গাদের দেখে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।

পরে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী এবং ২৩ জন শিশু-কিশোর রয়েছেন। আটক রোহিঙ্গাদের বরাতে ওসি জাহেদ নূর জানান, পাঁচ হাজার টাকার বিনিময়ে তাদেরকে সীতাকুণ্ড উপকূলে পৌঁছে দেওয়ার কথা বলেছিল দালালরা। গত মঙ্গলবার আশ্রয়শিবির থেকে বের হয়ে তারা প্যারাবনে লুকিয়ে ছিল। সেখানে একদিন থাকার পর বুধবার রাতে সীতাকুণ্ডে যাওয়ার জন্য ছোট একটি নৌকায় উঠে। কিন্তু সেটি তীরের কাছে ডুবে যায়।

পরে তাদেরকে আরেকটি নৌকায় তোলা হয়। সীতাকুণ্ড পৌঁছানোর আগেই সেই নৌকার জ্বালানি শেষ হয়ে গেলে তিনদিন ধরে তারা সাগরে ভাসছিল। পরে সন্দ্বীপ ঘাটে তাদের নামিয়ে দেওয়া হয়। এর আগে তাদের সঙ্গে থাকা টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নেয় দালালরা। ওসি জানান, আপাতত সন্তোষপুর ইউনিয়ন পরিষদ ভবনে আটক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী পরে তাদেরকে ভাসানচর আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com