1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পাকুন্দিয়ায় আটক মাদক ব্যবসায়ী নাফিজকে ৬ মাসের কারাদণ্ড - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিশুদের শিক্ষা ও সুরক্ষায় ব্যয় সাধারণ খরচ নয়, বরং দীর্ঘমেয়াদি বিনিয়োগ: মাহ্দী আমিন সংখ্যালঘু হয়ে পড়ার আশঙ্কা, শ্বেতাঙ্গ ব্রিটিশদের বেশি সন্তান নেওয়ার পরামর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১টি শিক্ষক পদ শূন্য রয়েছে: শিক্ষামন্ত্রী ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সক্ষমতা যাচাইয়ে সেনা-নৌ ও যৌথ বাহিনীর বিশেষ মহড়া ময়মনসিংহে মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি তুরস্কের প্রেসিডেন্টের নৈশভোজে সস্ত্রীক অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী অর্থের বিনিময়ে সারের ডিলার নিয়োগের অভিযোগ সঠিক নয়: চিফ হুইপ দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ
পাকুন্দিয়ায় আটক মাদক ব্যবসায়ী নাফিজকে ৬ মাসের কারাদণ্ড

পাকুন্দিয়ায় আটক মাদক ব্যবসায়ী নাফিজকে ৬ মাসের কারাদণ্ড

আবু হানিফ, স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে সম্রাট ওরফে নাফিজ (২৩) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত নাফিজ উপজেলার শালংকা বড়বাড়ি (নারান্দী বড়বাড়ি) এলাকার বাসিন্দা। তার পিতা সুলতান মিয়া।

জানা যায়, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তার কাছে মাদকদ্রব্য, বিশেষ করে ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য রাখার দায়ে তাকে আটক করা হয় এবং ঘটনাস্থলেই মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নির্মূলের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com