1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম

রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হবে: নাহিদ ইসলাম

সংবিধান সংস্কার ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, রাজনৈতিক ঐক্য ছাড়া সরকারের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। শনিবার (৪ এপ্রিল) ওমরাহ পালন শেষে দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলো দ্রুত আইনে রূপান্তর করা প্রয়োজন। অন্যথায় বিএনপি স্বৈরশাসনের পথে হাঁটতে পারে, যা জনগণ মেনে নেবে না। নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি গণভোট ও গুম প্রতিকারসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ মেনে নিতে অনীহা দেখাচ্ছে। এসব আইন সবার জন্যই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, এগুলো বাতিল হলে সংশ্লিষ্ট কেউই দায় এড়াতে পারবে না।

এ সময় ১১ দলের চলমান বিক্ষোভ সমাবেশের প্রতিও পূর্ণ সমর্থন জানান তিনি। এমনকি তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান। নাহিদ বলেন, মানুষের রক্তের ওপর দিয়ে আমরা তাদেরকে (অন্তর্বর্তী সরকার) ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদের নিরাশ করেছে।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা দিয়ে যে যার ক্যারিয়ারে ফিরে যাবে তা হবে না। তাদের করা অধ্যাদেশ কেন বাতিল হচ্ছে তা নিয়ে ড. ইউনূসকে মুখ খুলতে হবে। জনগণের কাঠগড়ায় তাদের দাড়াতে হবে। আমি ড. ইউনূসসহ সকল উপদেষ্টাকে রাজপথের বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com