মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
ঝালকাঠি জেলা সদরে আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের শ্মশানঘাট এলাকায় ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে সাড়ে সাতহাজার টাকার অনুদানের চেক এবং ৩০ কেজি করে চাল তুলে দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল সোমবারের অগ্নিকাণ্ডে ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় ১৬টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
Leave a Reply