1. admin@thedailyagnikontho.com : admin :
মুন্সীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি করায় জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মুন্সীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি করায় জরিমানা

মুন্সীগঞ্জে এলপি গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে বিক্রি করায় জরিমানা

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় আজ এলপি গ্যাস সিলিন্ডার অধিক মূল্যে বিক্রির দায়ে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার বিকালে সিরাজদিখান উপজেলার ইছাপুরা বাজারে অভিযানকালে এ জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে মেসার্স তালুকদার ট্রেডার্সের মালিক মো. মিজানুর রহমানকে সাতহাজার টাকা এবং রহিম স্টোরের মালিক আব্দুল রহিমকে চারহাজার টাকা জরিমানা করেছে।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। এসময় সিরাজদিখান উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন উপজেলা, স্যানিটারী ইন্সপেক্টর মো. শাহ আলম সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com