1. admin@thedailyagnikontho.com : admin :
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শিপন জনপ্রিয়তার শীর্ষে - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শিপন জনপ্রিয়তার শীর্ষে

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শিপন জনপ্রিয়তার শীর্ষে

সুমন শেখ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: মোহাম্মদ শহিদুজ্জামান শিপনকে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীরা এবং সদর উপজেলা বাসি। দীর্ঘ প্রায় ১৬ বছর পর কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ আসন্ন নির্বাচন হতে যাচ্ছে। সদর উপজেলা পরিষোদ চেয়ারম্যান হিসেবে তারুণ্যের অহংকার, যুবসমাজের আইকন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতন আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা সাবেক ছাত্রনেতা মোহাম্মদ শহিদুজ্জামান শিপনকে দেখতে চাই সর্বস্তরের জনতা ও সদর উপজেলা বাসি এবং তৃণমল পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা।

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাধারণ জনতা বলছেন, বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় দলের দূর সময়ে জীবনে ঝুকি নিয়ে দলকে সুসংগঠিত করতে কাজ করেছেন। এমনকি মিথ্যা মামলায় বারবার কারাবরণও করেছেন। তবুও থেমে থাকেননি মোহাম্মদ শহিদুজ্জামান শিপন। তিনি স্বৈরাচার শেখ হাসিনা সরকার আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। সাবেক এই ছাত্রনেতা ও দীর্ঘ ১৭ বছরের অত্যাচারিত নির্যাতিত রাজপথের লড়াকু সৈনিক।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক চেতনায় বিশ্বাসী এই ত্যাগী নেতা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে সদর উপজেলা বাসি সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত পরিবার গুলোর পাশে থেকে কাজ করবেন বলেও মনে করেছেন তারা। এ বিষয়ে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শহিদুজ্জামান শিপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্নকে বাস্তবায়ন করতে তারুণ্যের অহংকার বাংলাদেশের রাষ্ট্র নায়ক তারেক রহমান অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ দিয়ে বাংলাদেশকে বৈপ্লবিক পরিবর্তন ও গনতন্ত্র প্রতিষ্ঠা আন্দোলনে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

দেশের এই ক্রান্তিলগ্নে গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও তৃনমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে নিতে এবং সংগঠনকে সঠিক রাজনৈতিক চর্চা সহ তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে এবারের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে সদর উপজেলার সর্বস্তরের জনগণ আমাকে নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। আমি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে সরকারি সুযোগ-সুবিধা বঞ্চিত পরিবারগুলো অসহায় হতদরিদ্র পরিবারগুলো সাথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com