1. admin@thedailyagnikontho.com : admin :
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
টিপাইমুখ বাঁধ তৈরি করে আমরা নিজেরাই বিপর্যয় ডেকে এনেছি: স্পিকার সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম সাইফের ফর্মহীনতা সত্ত্বেও বর্তমান ওপেনিং জুটিতে আস্থা সিমন্সের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি তরুণ প্রজন্মকে ভূ-রাজনীতি ও পরিবেশের সংকটের যোগসূত্র বুঝতে হবে: তথ্যমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত ইরান ইউরেনিয়াম না দিলে যুক্তরাষ্ট্র ‘জোর করে নেবে’: হেগসেথ অধ্যাদেশ বাতিলের আসল উদ্দেশ্য ২০৩০ সালের নির্বাচন: সারোয়ার তুষার
প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি

প্রাথমিক বৃত্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে প্রশাসনের কঠোর নজরদারি

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

আজ সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে জেলার কচুয়া উপজেলা প্রশাসন পরীক্ষা কেন্দ্র এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হওয়া এই পরীক্ষায় উপজেলার ৩টি কেন্দ্রে মোট ৫১১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ বছর কচুয়া উপজেলার তিনটি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

এর মধ্যে কচুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৯ জন,বয়ারসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৩ জন এবং সোলারকোলা গোয়ালমাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। পরীক্ষার সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্রগুলো সার্বক্ষণিক সিসি ক্যামেরার নিয়ন্ত্রণাধীন রাখা হয়েছে।

প্রতিটি কেন্দ্রে একজন করে সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও উপজেলা শিক্ষা অফিসার মাঠ পর্যায়ে সার্বিক তদারকি করছেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান বলেন, দীর্ঘ আইনি জটিলতার কারণে সরকারের পক্ষ থেকে এই পরীক্ষা আয়োজনে কিছুটা বিলম্ব হলেও আজ থেকে তা সফলভাবে শুরু হয়েছে। আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমি এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক বিষয়টি দেখভাল করছি। মো. আলী হাসান বলেন, সবার সহযোগিতায় একটি কঠোর আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে এবারের বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা করছি। দীর্ঘদিন পর বৃত্তি পরীক্ষা ফেরায় শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের নতুন সুযোগ তৈরি হয়েছে বলে মনে করছেন স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com