1. admin@thedailyagnikontho.com : admin :
এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয়, সন্ধ্যা থেকে কার্যকর - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ :
জুলাই বিপ্লবের সাফল্য এককভাবে নিজেদের করতে চায় বিরোধী দল: সরকারি দল কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী রাজু আহমদের অর্জিত সুনাম ক্ষুন্ন করছে একটি বিশেষ মহল সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে র্স্মাট আল্ট্রাসনিক প্রযুক্তির উদ্ভাবন প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে অর্থনীতি: তথ্যমন্ত্রী এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয়, সন্ধ্যা থেকে কার্যকর টিপাইমুখ বাঁধ তৈরি করে আমরা নিজেরাই বিপর্যয় ডেকে এনেছি: স্পিকার সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী মহানবীকে (সা.)–কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের আইন চান এমপি হানজালা আহত ডা. শংকরকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা ডা. রফিকুল ইসলাম সাইফের ফর্মহীনতা সত্ত্বেও বর্তমান ওপেনিং জুটিতে আস্থা সিমন্সের
এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয়, সন্ধ্যা থেকে কার্যকর

এলপিজি ও অটোগ্যাসের দাম সমন্বয়, সন্ধ্যা থেকে কার্যকর

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি খরচ বৃদ্ধির কারণে এপ্রিল মাসে দ্বিতীয় দফায় ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম সমন্বয় করেছে সরকার। এর ফলে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে। নতুন দর আজ রোববার সন্ধ্যা থেকে কার্যকর হবে। এদিকে, অটোগ্যাসেরও দাম বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা যা এপ্রিল মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি সংকট, মধ্যপ্রাচ্য অঞ্চলে এলপিজি জাহাজ চলাচল বন্ধ হওয়া, বিকল্প পথে বা উৎস থেকে এলপিজি আমদানিতে সময় ও জ্বালানি খরচ বৃদ্ধিসহ বিমা ও নিরাপত্তা ব্যয় বৃদ্ধি পাওয়ায় এলপিজি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলপিজি আমদানির জাহাজভাড়া ও ট্রেডারের প্রিমিয়াম চার্জ প্রতি মেট্রিক টন ২৫০ মার্কিন ডলার বিবেচনায় অন্তর্বর্তী সময়ের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের ভোক্তা পর্যায়ের মূল্য সমন্বয় করা হলো।

এর আগে, সবশেষ গত ২ এপ্রিল চলতি মাসের জন্য ভোক্তাপর্যায়ে এলপিজির দাম সমন্বয় করে ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৭২৮ টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com