1. admin@thedailyagnikontho.com : admin :
অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

সর্বশেষ :
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-মন্ত্রী ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ক্রিস্টেনসেনের জবির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আগামী শুক্রবার সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে বিএমইউতে কর্মশালা
অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারাদেশে অভিযান চালিয়ে অবৈধ মজুতকৃত ৫ লাখ ৭৬ হাজার ৯৯৩ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, মার্চ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পরিচালিত এসব অভিযানে সর্বাধিক ৩ লাখ ৯০ হাজার ২০৯ লিটার ডিজেল উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া ৪০ হাজার ৮৪৬ লিটার অকটেন এবং ৯৭ হাজার ৪৮৩ লিটার পেট্রোল এবং সাড়ে ৪৮ হাজার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ২১ এপ্রিল পর্যন্ত সারাদেশে ১১ হাজার ১৯৭টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ৪ হাজার ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ কোটি ৮০ লাখ ৯৬ হাজার ১১৫ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৫৪ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জ্বালানি বিভাগ জানিয়েছে, জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com