1. admin@thedailyagnikontho.com : admin :
আগামী শুক্রবার সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
আগামী শুক্রবার সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস

আগামী শুক্রবার সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

গণভোটের রায় দ্রুত কার্যকরের দাবিতে আগামী শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের করবে বাংলাদেশ খেলাফত মজলিস। গণসমাবেশে দলটির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখবেন৷

গণসমাবেশ সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যায় পল্টনস্থ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে গণসমাবেশ বাস্তবায়ন কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে।

গণসমাবেশে যোগ দিতে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান নেতারা নির্ধারিত সময়ের মধ্যেই সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন করতে দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হয়। আয়োজকদের দাবি গণসমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে কয়েক লক্ষ লোক জড়ো হবে সোহরাওয়ার্দী উদ্যানে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com