1. admin@thedailyagnikontho.com : admin :
জবির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সর্বশেষ :
বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-মন্ত্রী ৫১টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের ফিরিয়ে দিয়েছে পল্টন মডেল থানা পুলিশ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ক্রিস্টেনসেনের জবির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত আগামী শুক্রবার সোহরাওয়ার্দীতে গণসমাবেশ করবে বাংলাদেশ খেলাফত মজলিস অবৈধভাবে মজুতকৃত ৫ লাখ ৭৭ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্যসেবা জোরদারে বিএমইউতে কর্মশালা
জবির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

জবির বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ৯ম বার্ষিক অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটার পোলো)-এর আয়োজনে এবং শরীরচর্চা শিক্ষাকেন্দ্রের ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় সেরা অ্যাথলেট (ছাত্র) হিসেবে নির্বাচিত হয়েছেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী লিটন সরেন। সেরা অ্যাথলেট (ছাত্রী) হিসেবে যৌথভাবে নির্বাচিত হয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী শারমীন আক্তারী এবং আইন বিভাগের ইসরাত জাহান।

এছাড়া, সেরা বিভাগ হিসেবে নির্বাচিত হয়েছে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। ছাত্রদের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে ১০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করেন একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিটন সরেন, ২০০ মিটারে আইন বিভাগের তারেক আজিজ, ৪০০ মিটারে অর্থনীতি বিভাগের মাহমুদুল হাছান, ৮০০ মিটারে ইসলামিক স্টাডিজ বিভাগের সোলাইমান কবির।

এছাড়া চাকতি নিক্ষেপে বাংলা বিভাগের সায়মন আহমেদ, গোলক নিক্ষেপে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের হাছান মিয়া, বর্শা নিক্ষেপে বাংলা বিভাগের হান্নান হাওলাদার, হাই জাম্পে ভূগোল ও পরিবেশ বিভাগের ফরহাদ হোসেন, লং জাম্পে আইন বিভাগের তারেক আজিজ এবং ট্রিপল জাম্পে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের লিটন সরেন প্রথম স্থান অর্জন করেন। রিলে দৌড়ে ইসলামিক স্টাডিজ বিভাগের চার শিক্ষার্থীর দল প্রথম স্থান অর্জন করেন।

অন্যদিকে, ছাত্রীদের বিভাগে ১০০, ২০০ ও ৪০০ মিটার দৌড়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শারমীন আক্তারী প্রথম স্থান অর্জন করেন। চাকতি ও বর্শা নিক্ষেপ এবং লং জাম্পে আইন বিভাগের ইসরাত জাহান জয়া প্রথম হন। গোলক নিক্ষেপে ড্রইং এন্ড পেইন্টিং বিভাগের তানজিলা নূর মাইশা, হাই জাম্পে গণিত বিভাগের স্মীতা জেরীন এবং ট্রিপল জাম্পে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের স্বর্ণা সাহা প্রথম স্থান অর্জন করেন। রিলে দৌড়ে ফিন্যান্স বিভাগের চার শিক্ষার্থীর দল প্রথম স্থান অর্জন করেন।

ক্রীড়া উপ-কমিটি (অ্যাথলেটিক্স, সাঁতার ও ওয়াটার পোলো)-এর আহ্বায়ক অধ্যাপক ড. বিষ্ণু পদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন এবং কেন্দ্রীয় ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য ড. তারেক বিন আতিক। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com