1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। জুলাই আহত ও গেল ১৭ বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন তাদের মুখ দেখানোর জায়গা নেই বলে মন্তব্য করেন তিনি। রোববার (২৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের ২১তম বৈঠকে এসব কথা বলেন এনসিপির এ সংসদ সদস্য। হাসনাত আবদুল্লাহ বলেন, একটা কাঠামোগত পরিবর্তনের জন্য আমাদের সবার লড়াই ছিল।

আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি এটা ২০১৪ সালের সংসদ হতো তা হলে যে প্রস্তাবগুলো এ পাশ (বিরোধী দল) থেকে দেওয়া হয়েছে ঐকমত্য কমিশন থেকে দেওয়া হয়েছে, এ সংসদের একজনকেও খুঁজে পাওয়া যেত না এ সংস্কারের বিপক্ষে অবস্থান নিতো। কুমিল্লা-৪ আসনের এ সংসদ সদস্য বলেন, মানবাধিকার কমিশনকে বিলুপ্ত করা হয়েছে। বলা হচ্ছে আরও শক্তিশালী করে এ সংসদে পুনরুত্থান করা হবে। সবকিছুই তো সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে। যদি নিয়ত সহিহ থাকতো, এ অর্ডিন্যান্স এখানে গ্রহণ করে পরে সংশোধন করা যেত।

সবাইকে প্রজন্মের ভাষা অনুধাবনের আহ্বান জানিয়ে হাসনাত বলেন, সরকারি দল বিরোধীদল একটি আপেক্ষিক বিষয়, সবাইকে আহ্বান জানাবো প্রজন্মের ভাষাকে অনুধাবনের চেষ্টা করুন। আমাদের প্রধানমন্ত্রীর সন্তান যে প্রজন্মের আমরা একই প্রজন্মের, আমি চাইবো আপনারা সবাই আমাদের ধারণ করার চেষ্টা করবেন। শুধু বিএনপি, জামায়াত বা এনসিপির নয় বাংলাদেশের মানুষের স্বপ্ন ও আকাঙ্খা যেন আমরা বাস্তবায়ন করতে পারি।

তিনি বলেন, আমি অনুধাবন করতে পারছি এ চেয়ার জনগণ থেকে বিচ্ছিন্নতা তৈরি করে। সংসদের এসি রুমে বসে এসি গাড়িতে চড়ে বাসায় সবসময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা ভোগ করে জনগণের সমস্যা বুঝা যায় না। এ জন্য সংসদে যখন আমরা দাঁড়াই জনগণের সমস্যা অনুধাবন করতে পারিনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে চলমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করা হচ্ছে।

আমরা এমন এক বাংলাদেশে ফিরতে চাই না যেখানে দমনের রাজনীতি চলে। হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিকভাবে কাউকে নির্মূল করার রাজনীতি আমরা চাই না। নির্মূল বা দমনের রাজনীতি করে কেউ লাভবান হতে পারবে না। আমরা আর সেই বাংলাদেশে ফিরতে চাই না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com