1. admin@thedailyagnikontho.com : admin :
ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সর্বশেষ :
অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪২১ জন ওয়াশিংটনে গুলির ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিই ‘সম্ভাব্য আততায়ী: ট্রাম্প পাটকলগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকার নানামুখী সহায়তা দিচ্ছে: পাটমন্ত্রী টানা ৫ আমন মৌসুমে ব্যর্থতার পর চট্টগ্রামে ধান-চাল সংগ্রহে সাফল্য বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারে অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী চট্টগ্রাম বন্দর বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা নেই: নৌ-মন্ত্রী
ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবির জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের ১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ রোববার আলোচনা সভা, কার্নিভাল ও কেক কাটা প্রভৃতি কর্মসূচির মধ্য দিয়ে বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাসের জনসংযোগ ও সংস্কৃতি শাখার প্রধান মি. আওইয়াগি ইউ বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. আব্দুল্লাহ্-আল-মামুন। বিভাগের শিক্ষার্থী আল-ওসাইমিন ইফতি এবং নানজীবা তাসনিম অনুষ্ঠান সঞ্চালন করেন। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ শিক্ষা, গবেষণা, ভাষা ও সংস্কৃতির চর্চা-সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির ক্ষেত্রে এই বিভাগ আরও কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু ও অন্যতম বৃহৎ উন্নয়ন সহযোগী। বাংলাদেশ ও জাপানের মধ্যে বিরাজমান এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের ক্ষেত্রেও জাপান স্টাডিজ বিভাগ অগ্রণী ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com