1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে রাজশাহী মহানগরীতে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বর্ষা মৌসুমের পূর্বেই ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে দ্রুত কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় রাসিক প্রশাসক মো মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নাগরিক সেবা সুনিশ্চিত করতে আমাদের দায়িত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে দিনরাত্রী কাজ করে যাচ্ছি। আসছে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা রোধে এক্সাভেটর দ্বারা প্রাইমারি ও সেকেন্ডারি ড্রেনের কাদামাটি উত্তোলন এবং শ্রমিকদের দ্বারাও ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। রাজশাহী নগরীর জলাবদ্ধতা নিরসনে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

যেখানে প্রয়োজন সেখানে রাত্রিকালীন ড্রেনের কাদামাটি উত্তোলন করা হবে। তিনি আরো বলেন, আমরা নাগরিকদের কল্যানে কাজ করে যাচ্ছি। নাগরিকদেরও সচেতন হতে হবে। ড্রেনে ময়লা-আবর্জনা যেন আমরা না ফেলি। নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। শনিবার শুরুতে বর্ণালীর ঢালান রেল ক্রসিং এলাকায় বড় এক্সাভেটর দ্বারা প্রাইমারি ড্রেনের কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন করেন রাসিক প্রশাসক ।

এরপর নগরীর মুথুরডাঙ্গার মোড় এলাকায় শ্রমিকদের মাধ্যমে সেকেন্ডারি ড্রেন থেকে কাদামাটি অপসারণ কার্যক্রম পরিদর্শন, সিটি হাট এলাকায় মেডিকেল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন, ২ নম্বর ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন এবং ৬ নম্বর ওয়ার্ডে আপেল ডেকোরেটর মোড় এলাকায় ছোট এক্সাভেটর দিয়ে ড্রেন থেকে কাদামাটি উত্তোলন কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন রাসিক প্রশাসক। এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু সহ পরিচ্ছন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com