1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
যাওয়ার সময় হয়েছে, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সালাহ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
যাওয়ার সময় হয়েছে, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সালাহ

যাওয়ার সময় হয়েছে, লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে সালাহ

লিভারপুল ছাড়ার দ্বারপ্রান্তে চলে এসেছেন মিশরীয় উইঙ্গার মোহাম্মদ সালাহ। মৌসুম শেষে নিজ শর্তেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মিশরের এই তারকা অ্যানফিল্ডে নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন এবারের গ্রীষ্মে। মাত্র এক বছর নবায়ন করা দুই বছরের চুক্তি সংক্ষিপ্ত করতে ক্লাবের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন তিনি। চলতি মৌসুমটি তার জন্য সবচেয়ে হতাশাজনক ছিল।

বিশেষ করে ডিসেম্বর মাসে কোচ আর্নে স্লটের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে পড়ার ঘটনা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছিল। আফ্রিকান নেশন্স কাপ থেকে ফেরার পর সম্পর্ক কিছুটা স্বাভাবিক হলেও, শেষ পর্যন্ত সালাহ ও ক্লাবের আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত প্রমাণ করে সবকিছু পুরোপুরি ঠিক ছিল না। জানা গেছে, সপ্তাহে প্রায় ৪ লাখ পাউন্ড বেতনের চুক্তি থেকে তাকে মুক্তি দিয়েছে লিভারপুল, কোনো ট্রান্সফার ফি ছাড়াই।

সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ডকে দেওয়া সাক্ষাৎকারে সালাহ বলেন, “এই মৌসুম পার করে আমি মনে করি এখনই যাওয়াটা সঠিক সিদ্ধান্ত এবং আমি এতে শান্তি পাচ্ছি।” তিনি আরও বলেন, “এই মৌসুম আমাদের সবার জন্য কঠিন ছিল, বেশি কিছু বলতে চাই না। যা ঘটছে, তা আমাকে মনে করিয়ে দিয়েচে, এখনই যাওয়ার সময়। তাই আমি খুশি।” মৌসুমের শেষ ঘরের ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে তিনি বিদায় নিতে আশাবাদী।

বর্তমানে চোটে থাকলেও, তিনি জানান সেই ম্যাচের আগে হয়তো ফিরে আসবেন। সালাহ বলেন, “আমি খুশি যে আমি নিজের শর্তে বড়ভাবে বিদায় নিচ্ছি। জেরার্ড আমাকে বলেছিলেন ‘নিজের শর্তে বিদায় নাও’, সেই কথাটা এখনও মনে আছে।” ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও তার সামনে বেশ কিছু ভালো বিকল্প রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com