1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

‘ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’-এর আওতায় রাজবাড়ীতে অনূর্ধ্ব-১৪ জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের রাজবাড়ী আঞ্চলিক পর্যায়ের খেলা আজ শুরু হয়েছে। রাজবাড়ী স্টেডিয়ামে বিকেলে মুখোমুখি হয় রাজবাড়ী এবং গোপালগঞ্জ। এ ম্যাচে রাজবাড়ী জেলা ৫-০ গোলে হারায় গোপালগঞ্জকে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, অতিরিক্ত অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ারী ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এম আককাস ও জাতীয় ফুটবল ফেডারেশনের প্রতিনিধি মানস বোস বাবু রাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মনজুরুল আলম দুলাল। রাজবাড়ী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, স্বাগতিক রাজবাড়ী, বরগুনা, পিরোজপুর ছাড়াও ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ ও মাদারীপুরসহ মোট ৮টি জেলার অনূর্ধ্ব-১৪ নারী ফুটবলাররা প্রতিে যাগিতায় অংশ নিচ্ছে।

জেলা প্রশাসন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আঞ্চলিক প্রতিযোগিতায় প্রতিটি দলে ১৮ জন করে প্রতিযোগী আছে। এই প্রতিযোগিতাকে ঘিরে ইতোমধ্যে রাজবাড়ীর জেলা ক্রীড়া অঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। নারী ফুটবলের বিকাশ এবং তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন। আয়োজকরা জানান, প্রতিযোগিতার মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের কিশোরী ফুটবলারদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের আয়োজন সহায়ক হবে।

উদ্বোধনী ম্যাচ শেষে জেলা প্রশাসক রাজবাড়ী দলের অধিনায়কের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন। জেলা প্রশাসক আফরোজা পারভীন বাসসকে বলেন, ‘রাজবাড়ীর মেয়েদের মধ্যে খেলায় আন্তরিকতা রয়েছে।’ সুন্দর পারফরমেন্সের জন্য তিনি জেলা দলকে ধন্যবাদ জানান। আগামী দিনে দলের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন। জেলা পরিষদ প্রশাসককের পক্ষ থেকে দলের সবাইকে একটি করে সাইকেল উপহারের ঘোষণা দেন। আগামীকাল মুখোমুখি রাজবাড়ী এবং বরগুনা জেলা দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com