1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
ঈদ উপলক্ষ্যে ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
ঈদ উপলক্ষ্যে ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

ঈদ উপলক্ষ্যে ২৫ ও ২৬ মে সীমিত আকারে খোলা থাকবে ব্যাংক

ঈদুল আযহা উপলক্ষ্যে গার্মেন্টস কর্মীদের বেতন ভাতা পরিশোধের স্বার্থে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও আশুলিয়ায় আগামী ২৫ ও ২৬ মে সীমিত আকারে ব্যাংক খোলা থাকবে। আজ বাংলাদেশ ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আবদুল মান্নান এক সার্কুলারে এ তথ্য জানান। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার তফসিলি ব্যাংকসমূহের সব শাখা/উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং ২৫ মে হতে ৩১ মে পর্যন্ত ব্যাংকসমূহ বন্ধ থাকবে।

তবে ঈদুল আযহা উদযাপনের পূর্বে তৈরি পোশাকখাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক শিল্পখাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক আগামী ২৫ মে সোমবার ও ২৬ মে মঙ্গলবার নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। সার্কুলারে আরো বলা হয়, সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংক খোলা থাকলেও লেনদেন চলবে দুপুর ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরো বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে ৫ আগস্ট ২০১৯ তারিখে জারিকৃত ডিওএস সার্কুলার লেটার নম্বর ২৪ অনুসারে ২৫ মে ২০২৬ তারিখ হতে ৩১ মে ২০২৬ তারিখ পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখতে হবে। তবে, এক্ষেত্রে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাক্রমে ব্যাংকসমূহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। সার্কুলারে বলা হয়েছে, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা/কর্মচারীগণ বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com