1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সারাসি অভিযান অব্যাহত রয়েছে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সারাসি অভিযান অব্যাহত রয়েছে

কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সারাসি অভিযান অব্যাহত রয়েছে

মোঃ মাহবুবুল আলম মামুন :
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদক বিরোধী অভিযানে, পুলিশের বিশেষ তৎপরতায় ২৬ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বপন চন্দ্র দাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মুরাদনগর থানা পুলিশ। একই সঙ্গে পৃথক অভিযানে এক মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনেয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই রুহুল আমিলের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই আব্বাস কবির চৌধুরী, এএসআই কুসুম বড়ুয়া, মোঃ শরিফুল হক ও মোহাম্মদ শহিদ উল্লাহ।

অভিযানকালে উপজেলার ১৫নং নবীপুর পশ্চিম ইউনিয়নের কিছমত রহিমপুর এলাকায় স্বপন চন্দ্র দাসের বসতঘরের সামনে তল্লাশি চালিয়ে ২৬ (ছাব্বিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে পুলিশ। মুরাদনগর থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন চৌধুরী জানিয়েছেন মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com