1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা ও মধ্যপ্রাচ্য যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিকে ঘিরে আশাবাদ বাড়ায় মঙ্গলবার বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ৮০ ডলারের নিচে নেমে গেছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, চুক্তির অংশ হিসেবে ওয়াশিংটন ইরানের অপরিশোধিত তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে, ফলে তেহরান দ্রুতই তেল ও পরিশোধিত পণ্য রপ্তানি শুরু করতে পারবে এই খবরের পর দাম আরও ৫ শতাংশের বেশি পড়ে যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট নর্থ সি ক্রুডের দাম ৫ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭৮.৯৬ ডলারে দাঁড়ায়। যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৫ দশমিক ৮ শতাংশ কমে ৭৬.০৫ ডলারে নেমে আসে। তেল খাতের বিশেষজ্ঞ ও শিপিং কোম্পানিগুলো সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী প্রায় বন্ধ হয়ে যাওয়ার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সময় লাগবে।

তবে বিশ্লেষকদের মতে, বাজার এখন আগের তুলনায় অনেক স্থিতিশীল অবস্থায় রয়েছে, কারণ যুদ্ধ চলমান থাকা বা প্রণালীর অনিশ্চিত বন্ধ অবস্থার তুলনায় পরিস্থিতি উন্নতির দিকে গেছে। ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইতোমধ্যেই তিনটি তেলবাহী ট্যাংকার ও দুটি কার্গো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। শেয়ারবাজারে মিশ্র প্রতিক্রিয়া- এদিকে ওয়াল স্ট্রিটে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ডাও সূচক টানা দ্বিতীয় দিনের মতো রেকর্ড উচ্চতায় পৌঁছালেও এসঅ্যান্ডপি ৫০০ ও নাসডাকের দরপতন ঘটে।

ব্রিফিং ডটকমের বিশ্লেষক প্যাট্রিক ও’হেয়ার শেয়ারবাজারে এই ওঠানামাকে ‘রোটেশন’ বা বিনিয়োগ স্থানান্তর হিসেবে বর্ণনা করেছেন। ইউরোপের প্রধান শেয়ারবাজারগুলো ঊর্ধ্বমুখী ছিল আর এশিয়ার বাজারগুলো মিশ্রভাবে শেষ হয়। ট্রেডিং গ্রুপ এক্সটিবি’র গবেষণা পরিচালক ক্যাথলিন ব্রুকস বলেছেন, ‘চুক্তিটি এখনো আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত না হলেও, বাজারে ইতোমধ্যেই এর সুফল দেখা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com