1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা

শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা

ফেনী জেলার বিসিক শিল্প নগরীতে কোয়ালিটি জুট ইয়ার্ন মিলস লি. এ শিশু শ্রমিককে কাজে নিযুক্ত করায় মিল কর্তৃপক্ষকে সতর্ক করেছে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পরিদর্শন টিম। আজ দুপুরে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদের নেতৃত্বে একটি টিম এ মিলটি পরিদর্শন করে।

প্রকৌশলী শরিফ আহম্মেদ আজাদ জানান, নিয়মিত কাজের অংশ হিসাবে বিসিক শিল্প নগরীতে অবস্থিত কোয়ালিটি জুট মিলস পরিদর্শনে গিয়ে দেখা গেছে, এখানে শিশু শ্রমিক কাজে নিয়োজিত রয়েছে। তিনি বলেন, শিশুশ্রম বন্ধে সরকারের নির্দেশনা মোতাবেক বিভিন্ন কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, পরিদর্শন করে শিশু শ্রমিকদের ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত রাখতে অনুরোধ করা হয়েছে।

এতে বেশ কিছু প্রতিষ্ঠান ইতোমধ্যে ঝুঁকিপূর্ণ কাজ থেকে শিশু শ্রমিকদের সরিয়ে দিয়েছে। এখন যে সব প্রতিষ্ঠান শিশু শ্রমিক রেখেছে তাদের আমরা বোঝানোর চেষ্টা করছি। তিনি জানান, কোয়ালিটি জুট মিলে শ্রমিকদের উপযুক্ত পিপিই প্রদান করা হয় না। শ্রম আইনে উল্লিখিত শর্তাবলি অনুযায়ী নিয়োগপত্র ও নির্ধারিত ফরম অনুযায়ী ছবিসহ পরিচয়পত্র সরবরাহ করা হয়নি।

উক্ত কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরির হারে বেতনও দেওয়া হয় না। শিশু কক্ষ নাই ও প্রসূতি সুবিধা প্রদান সংক্রান্ত কোনো রেকর্ড বা রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ করা হয় না। প্রতিষ্ঠান মালিককে এসব বিষয়ে দ্রুত সময়ে সমস্যা সমাধান করতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট এলাকার শ্রম পরিদর্শক (স্বাস্থ্য), শ্রম পরিদর্শক (সাধারণ) শুভঙ্কর দত্ত ও তৌফিকুল ইসলাম এবং শ্রম পরিদর্শক (সেফটি) ইয়াসিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com