1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর

সাতক্ষীরায় উদ্ধারকৃত মোবাইল ফোন ও টাকা মালিকদের কাছে হস্তান্তর

হারিয়ে যাওয়া ২৩টি মোবাইল ফোন ও নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার করে স্ব-স্ব মালিককে ফিরিয়ে দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন ও টাকা আজ সোমবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হতে বিভিন্ন ব্র্যান্ডের ২৩টি মোবাইল ফোন তথ্য প্রযুক্তির সাহায্যে দেশের বিভিন্নস্থান থেকে উদ্ধার করা হয়। এছাড়াও জুন মাসে বিকাশ, নগদ ও রকেটে ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ৪৫ হাজার টাকা উদ্ধার করা হয়। যা আজ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হলো। পুলিশ সুপার এময় উপস্থিত সকলের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে অধিক সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

সাইবার প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি বিকাশে প্রতারণার মাধমে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার, ফেসবুকে প্রতারণাসহ সাইবার ক্রাইম নিয়ে কাজ করছে। জেলা পুলিশ সার্বক্ষণিক আন্তরিক হয়ে জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। এতে জনগণের মাঝে পুলিশের প্রতি আস্থা দিন দিন আরও বাড়ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com