1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

নেত্রকোণায় ৯ লাখ টাকার চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

সদর উপজেলার বড় বাজারে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বিকেলে বিশেষ এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইন ১৯৫০-এর আওতায় পরিচালিত এই অভিযানে আনুমানিক ৯ লাখ টাকা মূল্যের ৩০০টি (৮ বস্তা) চায়না দুয়ারী বা ম্যাজিক চাই জাল এবং ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বিকেল ৫টায় এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী। অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বড় বাজারের একটি জাল বিক্রির গুদামে এই অভিযান চালানো হয়। এ সময় সরকারিভাবে নিষিদ্ধ বিপুল পরিমাণ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে জব্দকৃত এসব অবৈধ ক্ষতিকর জাল স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। আদালত পরিচালনাকালে নিষিদ্ধ জাল বিক্রির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ী ফুল মিয়া নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে শাস্তির আদেশ দেওয়া হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল্লাহ। আইনশৃঙ্খলা ও সার্বিক সুরক্ষায় সহযোগিতা করেন নেত্রকোণা সদর মডেল থানার পুলিশের একটি দল।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল বাকিউল বারী বাসসকে জানান, দেশীয় মৎস্য প্রজাতি রক্ষা এবং জলজ জীববৈচিত্র্য সুরক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তিনি অভিযান সফল করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com