1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য: নাহিদ ইসলাম - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য: নাহিদ ইসলাম

চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য: নাহিদ ইসলাম

সাম্প্রতিক প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অর্জন শূন্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, কিছু দিন আগে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন। বিরোধীদলীয় নেতা সংসদে ধন্যবাদ জানিয়েছেন। এরপরে হয়তো কিছু বলা উচিত না।

কিন্তু বলতে বাধ্য হচ্ছি চীন সফরের অর্জন কোথায়? চীন সফরের অর্জন হচ্ছে শূন্য। চীন সফরে আমরা এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কোনো কমিটমেন্ট পাই নাই। শনিবার (১১ জুলাই) রংপুর জিলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, দেশে যদি জাতীয় ঐক্য না থাকে, তারেক রহমান পৃথিবীর কোনো দেশ থেকেই কোনো ধরনের সাহায্য পাবে না। গণঅভ্যুত্থানের সাথে প্রতারণা করলে, সংস্কারের সাথে প্রতারণা করলে- অলরেডি আইএমএফ তাদের (সরকারকে) বলে দিয়েছে আর কোনো ঋণ দেবে না। পৃথিবীর কোনো দেশই তাদেরকে সহযোগিতা করবে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com