1. admin@thedailyagnikontho.com : admin :
নওগাঁয় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
নওগাঁয় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নওগাঁয় কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

নওগাঁ জেলা সদরে আজ ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, চারা, সার ও কৃষি উপকরণ বিতরণ শুরু হয়েছে। আজ শনিবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নূর ই-আলম সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম ভিপি রানা, সাবেক যুগ্ম-আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ স ম আল কাফি তুহিন, জেলা যুবদলের সাবেক সভাপতি দেওয়ান ফারুক এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন বিন ইসলাম দোহা প্রমুখ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাক-সবজি, গাছের চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com