1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা চর্চায় আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা চর্চায় আলোচনা সভা অনুষ্ঠিত

রাজাপুরে ধর্মীয় সহাবস্থান ও নৈতিকতা চর্চায় আলোচনা সভা অনুষ্ঠিত

ধর্মে নৈতিকতা, সামাজিক মূল্যবোধ, মানবিকতার শিক্ষা, সামাজিক সম্প্রীতি এবং ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরতে ঝালকাঠির রাজাপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।

বিশেষ অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, ওলামাদলের জেলা আহ্বায়ক মাওলানা মো. ছাইদুর রহমান ও সদস্য সচিব আহসান হাবীব সোহাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশনের ঝালকাঠির উপ-পরিচালক মো.আলম হোসেন।

এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, আলেম-ওলামা, ইমাম, খতিব, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com