1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি: এবি পার্টি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি: এবি পার্টি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি: এবি পার্টি

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদেরা ১৯৭১ সালের শহীদদের প্রকৃত উত্তরসূরি। তারা আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা সমুন্নত রেখেছেন। শুক্রবার রাজধানীর বিজয়নগরে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী কফিন মিছিলের আগে তিনি এ কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নানা প্রশ্ন উঠছে এবং ভবিষ্যতেও উঠবে। সেই প্রশ্নের জবাব বাস্তবতার ভিত্তিতে দিতে হবে। তিনি দাবি করেন, আন্দোলনের পর বিএনপি ও জামায়াত তাদের বিভিন্ন রাজনৈতিক লক্ষ্য অর্জন করেছে।

একই সঙ্গে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া একটি নতুন রাজনৈতিক দলও জাতীয় সংসদে দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলে পরিণত হয়েছে। এখন জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব এই রাজনৈতিক শক্তিগুলোর ওপর বর্তায়। এবি পার্টির চেয়ারম্যান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল আইনের শাসন প্রতিষ্ঠা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠন। তিনি বলেন, সংস্কার বাস্তবায়নের দায়িত্ব এখন সংসদের এবং এ দায়িত্ব পালনের সময় এসেছে।

পাশাপাশি অতীতের ভুলের জন্য পরাজিত রাজনৈতিক শক্তিকে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রকৃত শহীদদের চূড়ান্ত তালিকা দ্রুত প্রকাশ, ভুয়া নাম বাদ দেওয়া এবং শহীদ পরিবারগুলোর পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানান। আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদসহ দেশের সব শহীদের প্রতি এবি পার্টি গভীর শ্রদ্ধা জানায়।

এসময় তিনি একটি স্বাধীন কমিটির মাধ্যমে প্রকৃত শহীদদের তালিকা চূড়ান্ত করা, ভুয়া নাম বাদ দেওয়া, শহীদ পরিবারের পুনর্বাসন নিশ্চিত করা এবং এ কাজে জুলাই স্মৃতি ফাউন্ডেশনকে সম্পৃক্ত করার আহ্বান জানান। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নাটক, চলচ্চিত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পরে বিজয়নগরের বিজয়-৭১ চত্বর থেকে একটি প্রতীকী কফিন মিছিল বের হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com