1. admin@thedailyagnikontho.com : admin :
কুষ্টিয়ার খোকসায় খাল পুনঃখনন প্রকল্পে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কুষ্টিয়ার খোকসায় খাল পুনঃখনন প্রকল্পে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ

কুষ্টিয়ার খোকসায় খাল পুনঃখনন প্রকল্পে কৃষি ও জনজীবনে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ

সুমন শেখ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর ও শিমুলিয়া ইউনিয়নে বাস্তবায়নাধীন ৯ কিলোমিটার খাল পুনঃখনন প্রকল্প স্থানীয় কৃষি, সেচ ব্যবস্থা ও পরিবেশ উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। সরকারের অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় পরিচালিত এই বৃহৎ প্রকল্পের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পাচ্ছেন বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এ প্রকল্প বাস্তবায়নের ফলে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা খালগুলো পুনরায় সচল হয়েছে । এতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হচ্ছে। এবং শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাবেন। স্থানীয় কৃষকদের মতে, খাল পুনঃখননের ফলে কৃষিজমিতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং ফসল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী খালের বিভিন্ন অংশে পুনঃখননের কাজ সরকারি নীতিমালা মেনে জনস্বার্থে করা হয়েছে।

কাজের অগ্রগতি পর্যবেক্ষণে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা নিয়মিত তদারকি করছেন। প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টার প্রতিফলন ঘটছে বলে মনে করছেন সচেতন মহল। স্থানীয় ইউপি সদস্য ও প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, খাল পুনঃখনন কাজ শেষ হওয়ায় জানিপুর ও শিমুলিয়া ইউনিয়নের হাজারো মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন। বিশেষ করে কৃষক, জেলে ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য এটি দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

খালগুলো সচল হওয়ায় মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখছে। খোকসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. দোস্তদার হোসেন বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করেই প্রকল্পের কাজ পরিচালিত হয়েছে । প্রকল্পের লক্ষ্য হচ্ছে এলাকার পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জনগণের কল্যাণ নিশ্চিত করা। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে জানিপুর ও শিমুলিয়া ইউনিয়নে কৃষি ও পরিবেশের উন্নয়নের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো আরও শক্তিশালী হচ্ছে । সরকারের এই উদ্যোগ স্থানীয় উন্নয়নের ধারাকে আরও বেগবান করছে বলেও তারা মনে করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com