1. admin@thedailyagnikontho.com : admin :
খাগড়াছড়িতে সশস্ত্রগ্রুপের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধ, অস্ত্র-গোলাবারূদ উদ্ধার - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
খাগড়াছড়িতে সশস্ত্রগ্রুপের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধ, অস্ত্র-গোলাবারূদ উদ্ধার

খাগড়াছড়িতে সশস্ত্রগ্রুপের সঙ্গে বিজিবির বন্দুকযুদ্ধ, অস্ত্র-গোলাবারূদ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি :  খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবি’র সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এসময় অস্ত্র-গোলাবারূদ উদ্ধার করেছে বিজিবি। আজ রোববার (২৬ জুলাই) মধ্যরাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এর একটি টহল দল মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ৪টি পিস্তল (২টি বিদেশি ও ২টি দেশীয়), ১৪ রাউন্ড গুলি ও ১ হাজার ৬০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, অভিযান পরিচালনাকালে বিজিবি’র টহলদলের চোরাকারবারীদের অবস্থান বুঝতে পেরে ধাওয়া করে। অতপর টহলদল কর্তৃক ঘটনাস্থল তল্লাশি করে উদ্ধারকৃত মালামাল জব্দ করে বিওপি’তে আনা হয়।

তিনি জানান, পরে চোরাকারবারীরা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয়ার লক্ষ‍্যে সশস্ত্র চোরাকারবারীরা আকস্মিকভাবে বিজিবি’কে লক্ষ‍্য করে গুলিবর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে বিজিবি টহলদলও পাল্টা গুলিবর্ষণ করে। ৮ থেকে ১০ মিনিট থেমে থেমে গুলিবিনিময়ের পর সশস্ত্র চোরাকারবারীরা পালিয়ে যায়। এ ঘটনায় উভয়পক্ষের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অধিনায়ক আরও জানান, ইতোমধ্যেই যামিনীপাড়া ব‍্যাটালিয়নের (২৩ বিজিবি) দ্বায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশসহ অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুট শনাক্ত করে বিজিবি কর্তৃক নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com