1. admin@thedailyagnikontho.com : admin :
কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫

কুমিল্লা বোর্ডে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার ৫, অনুপস্থিত ২১০৫

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত চলমান এইচএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই দিনে অনুষ্ঠিত তিনটি বিষয়ের পরীক্ষায় মোট ২ হাজার ১০৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাহ্উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এদিন পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। বোর্ডের আওতাধীন কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৯৩টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৭২ হাজার ২৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭০ হাজার ১৫৯ জন।

ফলে অনুপস্থিত থাকে ২ হাজার ১০৫ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৯১ শতাংশ। জেলাভিত্তিক অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা হলো-কুমিল্লায় ৭০৯ জন, নোয়াখালীতে ৫৭২ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৩০১ জন, লক্ষ্মীপুরে ২১৩ জন, ফেনীতে ১৮২ জন এবং চাঁদপুরে ১২৮ জন।

অন্যদিকে, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লায় একজন, নোয়াখালীতে তিনজন এবং ফেনীতে একজনসহ মোট পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com