1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে: ইসলামী আন্দোলন

নতুন রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদের আলোকে করার দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেন, নতুন বন্দোবস্তে দেশ পরিচালনার প্রত্যাশায় জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। জুলাইয়ের প্রত্যাশার কিয়দাংশ জুলাই সনদে বর্ণিত হয়েছে। সেখানে রাষ্ট্রপতি নিয়োগের বিষয়ে যেসব ধারায় সবাই ঐকমত্য হয়েছে তার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হতে হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান তিনি। গাজী আতাউর রহমান আরও বলেন, সংবিধান সংশোধন না হওয়ার অজুহাতে আগের বন্দোবস্তে রাষ্ট্রপতি নির্বাচন করা হলে তা উৎসর্গিত রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। প্রয়োজনে আগামী অধিবেশনের শুরুতে সংবিধান সংশোধন করুন এবং তার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করুন।

জেলা শিল্পকলা একাডেমিতে জেলা সভাপতি হাওলাদার সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে দলের যুগ্মমহাসচিব মাওলানা নেছার উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সম্মেলনে কাজী গোলাম সরোয়ারকে সভাপতি, হাওলাদার মুহা. সেলিম মিয়া, আব্দুল হাকিমকে সহ-সভাপতি, আর আই এম অহিদুজ্জামানকে সাধারণ সম্পাদক ও জাহিদ হোসেন লিটনকে জয়েন্ট সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com