1. admin@thedailyagnikontho.com : admin :
মিরপুরে ৬৮ উন্নয়ন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি, বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
মিরপুরে ৬৮ উন্নয়ন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি, বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো

মিরপুরে ৬৮ উন্নয়ন প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি, বদলে যাচ্ছে গ্রামীণ অবকাঠামো

সুমন শেখ ,জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় ২০২৫-২৬ ইং অর্থবছরে ১৩টি ইউনিয়নে প্রায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা ব্যয়ে ই-জিপি দরপত্র পদ্ধতিতে আহবান  ৬৮টি এবং ৩৪ লক্ষ টাকা ব্যয়ে পিআইসির মাধ্যমে ১৭টি উন্নয়ন প্রকল্প এর কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে| এসব প্রকল্পের মাধ্যমে উপজেলার প্রতিটি ইউনিয়নে ইটের সড়ক, পানি নিস্কাশন ও জলবদ্ধতা দূরীকরণের জন্য ড্রেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য যোগাযোগ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন ঘটেছে যা স্থানীয়  জনসাধারণের চলাচল, চিকিৎসা ও ˆদনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ করেছে।
ই-জিপি দরপত্রের মাধ্যমে আহবানে ঠিকাদার কর্তৃক তাতীবন্ধ শাকোর ব্রিজ হতে ভুগভুগি সড়কে ১টি ইউড্রেন সহ রাস্তা এইচবিবি করণ, নওদা তালবাড়িয়া জিতেন নাপিতের বাড়ী হতে জ্যোতি তেল পাম্প অভিমূখে রাস্তা, ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম এলাকার সড়ক উন্নয়ন, আমলা বাজার হতে কদমতলা মোড় পর্যন্ত ড্রেণ নির্মাণ, পোড়াদহ শশানের রাস্তা সিসি দ্বারা উন্নয়ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকাবাসী সরাসরি উপকৃত হছেন।
এছাড়া পিআইসির মাধ্যমে বাস্তবায়িত বারুইপাড়া ইউনিয়নের তাতীবন্ধ গোবিন্দপুরে কফেলের বাড়ীর সামনে বক্স কালভাটের এপ্রোচ নির্মাণ, মিরপুর-পোড়াদহ সড়কে পুলিশ চেকপোস্ট সহ কালভার্ট প্রসঙ্গ করণ, উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার জনগনের আর্থ-সামাজিক অবস্থার ব্যাপক পরিবর্তন, চিকিৎসা সহ আইন শৃংখলার উন্নয়ন ঘটেছে।
সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান, পিআইসি ও উপজেলা প্রকৌশল বিভাগ জানিয়েছে, সরকারি নির্দেশনা ও নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উপজেলা পরিষদের অনুমোদনের পরিপ্রেক্ষিতে উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে| স্থানীয়  জনগণের সহযোগিতায় প্রকল্পগুলোর সফল সমাপ্তির মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনের মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমাতে ইতিবাচক পরিবর্তন এসেছে।
উপজেলা প্রশাসনও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয়দের আশা ভবিষ্যতেও এ ধরনের উন্নয়ন কর্মকান্ড অব্যাহত থাকলে মিরপুর উপজেলা আরও আধুনিক ও সমৃদ্ধ জনপদে পরেণত হবে|

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com