1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন

বগুড়ায় শিক্ষক-কর্মচারীদের কল্যাণ ট্রাস্টের অর্থ হস্তান্তরের উদ্বোধন

দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের অবসর সুবিধা এবং কল্যাণ ট্রাস্টের অর্থ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ‘ইএফটি’ ও ‘আইবাস’ এর মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আয়োজিত আজ শনিবার রাজধানীর ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৬৪টি জেলায় একযোগে সম্প্রচার করা হয়। কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে আজ সকালে বগুড়া জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক-কর্মচারীরা অনুষ্ঠানে যুক্ত হন। বগুড়ায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এবং বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির।

এরআগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সায়েদ এ. জেড. মোরশেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, নির্ধারিত সময়ে উৎসবমুখর, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে জেলা পর্যায়ের সব কার্যক্রম সুসম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছিল। ইএফটি ও ডিজিটাল ব্যবস্থা চালু হওয়ার ফলে অবসরপ্রাপ্ত শিক্ষকরা কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় সরাসরি নিজ নিজ অ্যাকাউন্টে তাদের প্রাপ্য অর্থ পাবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com