1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
কোরআন পড়া, বোঝা ও মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব একনেকে উঠবে কাল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতায় আগ্রহী চীন পিআইবি পরিচালক জাকির হোসেনের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে খেলাপি ঋণ ও দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত: বিশ্বব্যাংক বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু ইসরাইল গৃহযুদ্ধ ও ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
কোরআন পড়া, বোঝা ও মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির

কোরআন পড়া, বোঝা ও মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির

বাস্তব জীবনে সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্যই ফরজ। কোরআন শুধু পড়লেই হবে না, তা শিখতে, বুঝতে এবং বাস্তব জীবনে মেনে চলতে হবে। তাহলেই দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়া সম্ভব বলে মন্তব্য জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (২২ আগস্ট) রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে দিনব্যাপী তা’লীমুল কুরআন বিভাগের জেলা ও মহানগরী দায়িত্বশীল সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি কেন্দ্রীয় তা’লীমুল কুরআন বিভাগের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমের পরিচালনায় এবং অধ্যাপক ড. আবুল কালাম পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির বলেন, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষদের নবী, রাসুল (সা.) ও পয়গম্বর হিসেবে নির্বাচন করেছেন এবং তাদের ওপর কিতাব নাজিল করেছেন। তাই আল্লাহর এই কিতাব আমাদের সহিহভাবে পড়তে ও পড়া শিখতে হবে। মানুষ যখন আল্লাহর কিতাব মেনে চলেছে, তখন তারা দুনিয়াতে সম্মানের সঙ্গে শান্তিতে বসবাস করেছে। যখন তার কিতাব থেকে মানুষ দূরে সরে গেছে, তখনই তাদের ওপর নানা বালা-মুসিবত এসেছে এবং মানুষ পথভ্রষ্ট হয়ে দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত হয়েছে এবং বর্তমানেও হচ্ছে। বিরোধীদলীয় নেতা বলেন, বাস্তব জীবনে সহিহভাবে অর্থসহ কোরআন পড়তে শেখা প্রত্যেকের জন্যই ফরজ।

পবিত্র কোরআন শুধু পড়লেই হবে না, তা সহিহভাবে পড়তে ও শিখতে হবে, বুঝতে হবে এবং জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই আমাদের জীবন সার্থক হবে এবং দুনিয়া ও আখিরাতে আমরা মুক্তি পাব। এছাড়া মুক্তির আর কোনো পথ নেই। কোরআন ও সুন্নাহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে ডা. শফিকুর রহমান বলেন, কুরআন-সুন্নাহর সঠিক জ্ঞান ছাড়া কোরআনের নির্দেশনা যথাযথভাবে পালন করা সম্ভব নয়। একই সঙ্গে অন্যদের আল্লাহর দিকে আহ্বান করাও সম্ভব নয়। তাই মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিতে হলে নিজের বাস্তব জীবনের সর্বক্ষেত্রে কোরআনের নির্দেশনা মেনে চলতে হবে।

তিনি বলেন, শুধু মুখে দাওয়াত দিলেই হবে না, নিজের জীবনেও ইসলামের শিক্ষা বাস্তবায়ন করতে হবে। সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আন্তরিকতার সঙ্গে মানুষকে ইসলামের দিকে আহ্বান জানাতে হবে। মানুষের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার মাধ্যমেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি। বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ এবং তা’লীমুল কুরআন বিভাগের প্রধান উস্তাজ মাওলানা আব্দুর রহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com