1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী: বাণিজ্যমন্ত্রী বিতর্কিত দ্বীপের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের প্রতিবাদ কোরআন পড়া, বোঝা ও মানলেই দুনিয়া-আখিরাতে মুক্তি: জামায়াত আমির চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত হংকংয়ে ২০০ কোটি ডলারের বাংলাদেশ তহবিল গঠনের উদ্যোগ: অর্থমন্ত্রী ঝালকাঠিতে ভূমি জোনিং বিষয়ে জেলা অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম
সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত

সুনামগঞ্জে মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের জেলা সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যােগে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি’র হাসনরাজা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজীজী। আক্তারপাড়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মো. ময়নুল হক এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাওলানা ছালেহ আহমদ এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রিন্সিপাল মো. আলা উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল মো. আফজাল হোসেন তালুকদার, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মুফতি আলী আক্কাস মোল্লা, শেরপুর জেলা শাখার আহবায়ক প্রিন্সিপাল জামাল উদ্দিন,সিলেট জেলা শাখার সভাপতি প্রিন্সিপাল মো. আব্দুল হাই,সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিন্সিপাল (ভারপ্রাপ্ত) কামরুজ্জামান চৌধুরী, মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক ভাইস প্রিন্সিপাল ওয়াহিদুজ্জামান চৌধুরী, দ্বীনি সিনিয়র ফাজিল মাদ্রাসার, অধ্যক্ষ মাওলানা আলী নূর, আল-হেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা তোফায়েল আহমেদ খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় কোন প্রকার বৈষম্য মেনে নেয়া যাবে না। মাদ্রাসা শিক্ষায় কোন ভাবেই অবহেলিত হতে পারে না। সাধারণ শিক্ষা ব্যবস্থায় শুধু সুযোগ-সুবিধা দিয়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। সরকার যদি দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে চায় তাহলে সকল শিক্ষা ব্যবস্থাকে সমান চোখে দেখতে হবে। দেশের শিক্ষা ব্যবস্থাকে অশুভ শক্তির হাত থেকে রক্ষার আহবান জানান বক্তারা। সভায় জেলার ৯৫টি মাদ্রাসার শিক্ষক কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com