শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
আফসার উদ্দিন, কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘আজ ঈদে মিলাদুন্নবীর জুলুস চলতেছে, আনন্দে উল্লাসে সারা জগৎ ভরেছে’ এমন মধুর কণ্ঠে হাম-নাত আর দরুদ মুখর পরিবেশে পাকুন্দিয়া উপজেলায় হাজারো মানুষের উল্লাসে জশনে জুলুসে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজনে উপজেলা থেকে নানা শ্রেণি-পেশার হাজারো নবী প্রেমিকদের অংশগ্রহণে জশনে জুলুস বের করা হয়। জুলুসে অংশ নেয়া হাজারো মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে পাকুন্দিয়া উপজেলা মলং শাহ মাজার থেকে পৌর বাজার প্রদক্ষিণ করে বীর পাকুন্দিয়া ও মৌসুমী সিনামা হল হয়ে আবার মলং শাহ মাজারে জড়ো হয় ।
পাকুন্দিয়া উপজেলায় জশনে জুলুসে বিভিন্ন তরিকার লোক জন অংশগ্রহণ করে এবং বক্তারা বলেন, ‘মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমনের দিনকে স্বাগত জানিয়ে আজকের এই জশনে জুলুছ। রাসুল (সা.) পৃথিবীতে আগমনের ফলে কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়া। এতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়।
নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত’। পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয় জশনে জুলুসের কর্মসূচি।
Leave a Reply