1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ

পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় খালি জায়গায় লাগানো নতুন মিটারে অস্বাভাবিক বিলের অভিযোগ উঠেছে ঢাকা ওয়াসার কর্মকর্তা নুরুল হুদার বিরুদ্ধে। ভুক্তভোগী মোহন মিয়া আরো বলেন, “নতুন মিটার। প্রথম জুলাই মাসে বিল আসে ১৮৪ টাকা। পরের মাস আগস্টে বিল দেয় ১০,৯৮০ টাকা।

মিটার নেওয়ার পরে মিটার ব্যবহার হয় নাই। কারন জায়গাটা খালি। পানি ব্যবহারই করি নাই, তাহলে এত বিল আসলো কিভাবে?” এলাকাবাসীর অভিযোগ, নুরুল হুদা দীর্ঘদিন ধরে এভাবে ইচ্ছেমতো বিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করছেন। মিটার রিডিং ঠিকমতো না নিয়েই অতিরিক্ত বিল ধরিয়ে দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীরা বলেন, “ব্যবহার না করেও ১০ হাজার টাকার বিল দেখে আমরা আতঙ্কিত। প্রতিবাদ করলে কাজ হয় না।” এই ঘটনায় ওয়াসা কর্তৃপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের কাছে দ্রুত তদন্ত করে দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ব্যবহার নাই, তবুও বিল ১০,৯৮০ টাকা!
জুলাই: ১৮৪ টাকা | আগস্ট: ১০,৯৮০ টাকা
ভুক্তভোগী: মোহন মিয়া
অভিযুক্ত: নুরুল হুদা, ওয়াসা
পূর্ব জুরাইন, কদমতলী থানা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com