1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
খুলনায় ভোক্তা অধিকার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা - দৈনিক অগ্নিকন্ঠ

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

সর্বশেষ :
মধ্যপ্রাচ্যে নারী শ্রমিকদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার সুপারিশ সংসদীয় কমিটির ৯ম ড্যাফোডিল ক্যাপ্টেনস্ কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত খুলনায় ভোক্তা অধিকার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা প্রবারণা পূর্ণিমার শিক্ষা মানবসমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রুহুল কবির রিজভী বিশ্বশান্তি ও মানবসেবায় লাল-সবুজের পতাকা উজ্জ্বল করছেন বাংলাদেশের শান্তিরক্ষীরা ওমরাহ যাত্রীদের প্রত্যাবর্তনে ধর্মমন্ত্রীর উদ্যোগ, বিমানবন্দরে ৪০ জনকে অভ্যর্থনা শান্তিপূর্ণ বিশ্ব গড়তে শক্তিশালী জাতিসংঘের আহ্বান শামার বাংলাদেশে পরিকল্পিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি: রিজভী হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটক ৮, ইলিশ ও জাল জব্দ পারস্য উপসাগরে মার্কিন সামরিক জাহাজ প্রবেশ করতে দেওয়া হবে না: ইরান
খুলনায় ভোক্তা অধিকার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

খুলনায় ভোক্তা অধিকার অভিযানে ১৩ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

খুলনা বিভাগে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও বাজারদর নিয়ন্ত্রণে একযোগে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ (২৫ অক্টোবর) অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৮টি টিমের চালানো অভিযানে ১৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে অনিয়মের দায়ে মোট ১ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়। বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে খুলনা সদর থানার নিউমার্কেট এলাকায় জমজম মিষ্টি ঘরকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করায় ২ হাজার টাকা এবং সহকারী পরিচালক দিনারা জামান-এর নেতৃত্বে জোড়াগেট এলাকায় আল-আমীন অটোমোবাইলকে যথাযথ পণ্য সরবরাহ না করায় ১ হাজার টাকা জরিমানা করা হয়।

খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে দৌলতপুর বাজারে হেলাল স্টোরকে ২০ হাজার ও দুলাল স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ-এর নেতৃত্বে হাজরাপুর বাজারে মেসার্স শ্যাম টি -কে ২০ হাজার এবং মেসার্স বুরহান কলার আড়ৎকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর-এর নেতৃত্বে কলারোয়ার সোনাবাড়িয়া বাজারে আল-বারাকা ফার্মেসিকে ৩ হাজার, ওসমান স্টোরকে ৩ হাজার এবং মেসার্স জাহান স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এনায়েতপুর বাজারে বেস্ট ব্রেড এন্ড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে দামুড়হুদায় মেসার্স সৌখিন ট্রেডার্স এন্ড সীডকে ২ হাজার এবং মেসার্স বিল্লাল সীডকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান-এর নেতৃত্বে লোহাগড়া বাজারে মেসার্স খান ইলেকট্রনিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের সূত্র জানায়, অভিযানকালে চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেন্টার, আলু, পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।

বাজার তদারকি শেষে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম জানান, বাজারের অস্থিতিশীলতা রোধ এবং সাধারণ ভোক্তাদের অধিকার সুরক্ষায় অভিযান অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি কিংবা কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে, যাতে সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কিনতে পারেন। ব্যবসায়ীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে তিনি বলেন, অভিযান চলাকালে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com