1. admin@thedailyagnikontho.com : admin :
জাবিয়ান ক্লাব লিমিটেড-এর পরিচিতি সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
জাবিয়ান ক্লাব লিমিটেড-এর পরিচিতি সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠিত

জাবিয়ান ক্লাব লিমিটেড-এর পরিচিতি সভা ও লোগো উন্মোচন অনুষ্ঠিত

রাজধানীর গুলশান ক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন জাবিয়ান ক্লাব লিমিটেডের পরিচিতি সভা ও সংগঠনের লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ১০০ জন ফাউন্ডার মেম্বারসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সূচনায় মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শ্রদ্ধা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে উপস্থিত সদস্যরা ঐতিহ্য, মূল্যবোধ ও একাত্মতার চেতনায় নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। জাবিয়ান ক্লাব লিমিটেডের সভাপতি ড. ফাহমিদা খাতুন এবং মহাসচিব গ্রুপ ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) আমিরুল আহসানের উপস্থিতিতে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

বক্তারা সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি শক্তিশালী সাংগঠনিক ভিত্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের মধ্যে পেশাগত ও সামাজিক যোগাযোগ সম্প্রসারণ, পারস্পরিক সহায়তা এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে জাবিয়ান ক্লাব লিমিটেড কাজ করবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের আনুষ্ঠানিক লোগো উন্মোচন। লোগো উন্মোচনের মাধ্যমে ক্লাবের নতুন পথচলার সূচনা হয়। উপস্থিত সদস্যরা করতালির মাধ্যমে এ উদ্যোগকে স্বাগত জানান এবং সংগঠনের অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজনের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং জাবিয়ান ক্লাব লিমিটেড একটি মর্যাদাপূর্ণ, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com