শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
হাবিবুর রহমান : কুমিল্লার বাঙ্গরা বাজার থানার উদ্যোগে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে অধ্যাপক আবদুল মজিদ কলেজ থেকে মাদক বিরোধী র্যালীটি শুরু হয়ে রামচন্দ্রপুর বাজারে উপস্থিত হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আলম। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জনাব আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) এমপি, মাননীয় মন্ত্রী, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
সভায় উপস্থিত ছিলেন জনাব এ কে এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, মুরাদনগর সার্কেল, কুমিল্লা। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব মোল্লা গোলাম মহিউদ্দিন, অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী, ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী শাহজাহান, সাধারণ সম্পাদক হাজী মজিবুর রহমান, সাবেক ছাত্র নেতা আব্দুস ছাত্তার সরকার বাবু।
রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নাছির উদ্দীন, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোস্তফা কামাল, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক দলের সদস্য মোঃ বাবুল মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ আলী হোসেন, রামচন্দ্রপুরের বিশিষ্ট ব্যবসায়ী জুলাহাস আহমেদ ।
র্যালীতে অংশ নেন অধ্যাপক আবদুল মজিদ কলেজ, রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়, আকাব্বরের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়, রামচন্দ্রপুর সোনা মিয়া মোল্লা দাখিল ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ এলাকার সর্বস্তরের জনগণ।
Leave a Reply