1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা আগামীকাল - দৈনিক অগ্নিকন্ঠ

শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ :
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ৪৪২ মেগাওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাব একনেকে উঠবে কাল নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সাইবার অপরাধ মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতায় আগ্রহী চীন পিআইবি পরিচালক জাকির হোসেনের পদত্যাগ ও বিচার দাবিতে বিক্ষোভ প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে খেলাপি ঋণ ও দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত: বিশ্বব্যাংক বিতর্কের ঊর্ধ্বে থাকবে এমন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা করতে চাই: সালাহউদ্দিন কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারী পর্যটকের মৃত্যু ইসরাইল গৃহযুদ্ধ ও ভেতর থেকে ভেঙে পড়ার ঝুঁকিতে: সিআইএ জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী
জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা আগামীকাল

জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা আগামীকাল

জাতীয় হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতা এবং প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের জাতীয় সম্মেলন-২০২৫ আগামীকাল রোববার (২৯ জুন) অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) উদ্যোগে রোববার বেলা ২টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামাণিক। সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আঃ ছালাম খান। ইসলামি শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধের প্রসার, তরুণ প্রজন্মের নৈতিকতা জাগ্রতকরণ এবং ধর্মীয় নেতৃত্বের উৎকর্ষ সাধনের লক্ষ্যেই ইসলামিক ফাউন্ডেশন এ উদ্যোগ নিয়েছে।

সম্মেলনে জাতীয় পর্যায়ের হিফজুল কোরআন ও সিরাত প্রতিযোগিতায় অংশ নেওয়া তিনটি গ্রুপের ৯ জন করে বিজয়ীকে পুরস্কৃত করা হবে। পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের মধ্যে জাতীয় পর্যায়ে ৩ জন শ্রেষ্ঠ ইমাম, বিভাগীয় পর্যায়ে ২৪ জন, জেলা পর্যায়ে ১৯২ জন ইমাম এবং ৬৪ জন শ্রেষ্ঠ খামারি ইমামকে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় দেড় লাখ টাকা এবং তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সিরাত প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার, দ্বিতীয় ৪৫ হাজার এবং তৃতীয় ৪০ হাজার টাকা।শ্রেষ্ঠ ইমাম ও খামারি ইমামদের ক্ষেত্রেও নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।

এই আয়োজনের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন দেশে ইসলামি শিক্ষা, কোরআন হিফজ ও সিরাত চর্চা, ধর্মীয় নেতৃত্ব বিকাশ এবং মূল্যবোধ জাগরণে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ইফা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com