1. admin@thedailyagnikontho.com : admin :
এইচএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলায় আশুলিয়ায় কেন্দ্র প্রধানকে অব্যাহতি - দৈনিক অগ্নিকন্ঠ

রবিবার, ২১ Jun ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ :
দেশের জনগণের অর্থ, বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির সম্ভাবনা: তেলের দাম ৮০ ডলারের নিচে সিলেটে ফুলের পাপড়িতে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা ট্রাম্পের সঙ্গে নৈশভোজের মাধ্যমে জি-৭ সম্মেলনের সমাপ্তি টানছেন মাখোঁ ইরাককে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ শুরু করল নরওয়ে শিশু শ্রমিক নিয়োগের দায়ে ফেনীর কোয়ালিটি জুট মিলকে সতর্কতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দক্ষিণ কোরিয়ার প্রতি রাষ্ট্রপতির আহ্বান নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটক সম্পদ মুক্তি ছাড়া কোনো চুক্তি নয়: ইরান বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব খাল খনন ‘মাছে-ভাতে বাঙালি’র সেই দিন ফিরিয়ে আনবে: পানিসম্পদ মন্ত্রীর
এইচএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলায় আশুলিয়ায় কেন্দ্র প্রধানকে অব্যাহতি

এইচএসসি পরীক্ষার দায়িত্বে অবহেলায় আশুলিয়ায় কেন্দ্র প্রধানকে অব্যাহতি

এইচএসসি পরীক্ষায় দায়িত্ব পালনে অবহেলার কারণে সাভারের আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাফিজ উল্লাহকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, ঢাকার সাভার উপজেলার আশুলিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (কেন্দ্র-সাভার-৫, কোড-১৪৭)-এ দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র প্রধানকে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে ঢাকা বোর্ড জানায়, প্রতিষ্ঠানটি বোর্ডের অনুমোদন না থাকা সত্ত্বেও সমাজকর্ম, পরিসংখ্যান ও ভূগোল- এই তিন বিষয়ে ১৮৬ জন শিক্ষার্থীর রেজিস্ট্রেশন ও ফরম পূরণ করে।

অথচ এসব বিষয়ের পাঠদানে বোর্ডের অনুমোদন ছিল না। পরীক্ষার প্রবেশপত্র পাওয়ার পরও কলেজ কর্তৃপক্ষ তা সংশোধনের জন্য বোর্ডের সঙ্গে সময়মতো কোনো যোগাযোগ করেনি। বরং পরীক্ষার প্রায় শেষ পর্যায়ে এসে, ৯ জুলাই কলেজটি মৌখিকভাবে বোর্ডকে বিষয় পরিবর্তনের অনুরোধ করে। কিন্তু প্রশ্নপত্র ইতোমধ্যে কেন্দ্রগুলোতে পাঠিয়ে দেওয়ায় বোর্ডের পক্ষে বিষয়টি তৎক্ষণাৎ সমাধান করার সুযোগ ছিল না।

বোর্ড আরও জানায়, আশুলিয়ার মতো এমন অনিয়ম আরও ছয়টি কলেজেও হয়েছে। তবে সেসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম। মোট ২২ জন। বিপরীতে, আশুলিয়া কলেজে এককভাবে ১৮৬ শিক্ষার্থী এমন পরিস্থিতিতে পড়েছে, যা প্রতিষ্ঠানটির প্রশাসনিক অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার স্পষ্ট প্রমাণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com