1. admin@thedailyagnikontho.com : admin :
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত - দৈনিক অগ্নিকন্ঠ

শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ :
প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের গ্যাস-বিদ্যুৎ নিশ্চিতের দাবি জানালে সরকার বলছে হঠকারিতা: নাহিদ ইসলাম বাংলাদেশি জাতীয়তাবাদই দেশের মানুষের ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী বিগত ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার: মাহদী আমিন হারানো বিজ্ঞপ্তি সরকারি দপ্তর-সংস্থায় পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ চালু করা হবে: প্রতিমন্ত্রী কুষ্টিয়া এলজিইডিতে উন্নয়নকাজে গুণগত মান নিশ্চিত করতে তৎপরতা বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্রধানমন্ত্রী ইরানে উন্নতমানের এক লিটার পেট্রোল বিক্রি হবে প্রায় ৯ লাখ রিয়ালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতর টিএসসি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে। ছাত্র-নির্দেশনা ও পরামর্শদান দফতের পরিচালক অধ্যাপক ড. মেহ্জাবীন হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বক্তব্য রাখেন।

বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. উপমা কবির শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান।

পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ তাহমিন ফারহান, প্রাণিবিদ্যা বিভাগের মুনমুন আক্তার, রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের আল নাহিন ইবনে সিদ্দিক এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের মো. ফারহান সাদিক নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান ও ছাত্র-উপদেষ্টা উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের পরিবার, সমাজ ও জাতির প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং নিজেদের দক্ষ ও ব্যতিক্রমী মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ রয়েছে, যা যথাযথভাবে ব্যবহার করতে হবে। তিনি শিক্ষার্থীদের দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন। সভায় বিজ্ঞান, জীববিজ্ঞান, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com