1. admin@thedailyagnikontho.com : admin :
  2. wp_service_47d949@service.localhost : wp_service_47d949 :
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই: ভিসি - দৈনিক অগ্নিকন্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ :
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী কুমিল্লায় মেট্রোপলিটন পুলিশের কার্যক্রম শুরু করা হবে: জাকারিয়া তাহের মুরাদনগরে জমি সংক্রান্ত বিরোধে ২ জনকে হত্যার অভিযোগ আপন ভাইয়ের বিরুদ্ধে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ইউপি নির্বাচন শুরু: ইসি সানাউল্লাহ ​জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক সাতক্ষীরায় মহিলা কল্যাণ পরিষদের অনুদানের চেক বিতরণ পূর্ব জুরাইনে খালি জায়গার নতুন মিটারে ওয়াসার ভুতুড়ে বিলের অভিযোগ দেশে নাগরিকদের সাক্ষরতার হার বর্তমানে ৭৭ দশমিক ৯ শতাংশ: গণশিক্ষা প্রতিমন্ত্রী নারীদের নিয়ে কোনো অবমাননাকর মন্তব্য মেনে নেওয়া হবে না: থালাপতি বিজয় ঝালকাঠিতে মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা
শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই: ভিসি

শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে ভর্তি পরীক্ষার বিকল্প নেই। কিন্তু এই প্রক্রিয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ে এতদিন ছিল না। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের স্নাতক সম্মানে ভর্তি পরীক্ষা চালু করেছে।

আজ শনিবার রাজধানীর তেজগাঁও কলেজে অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৩য় ব্যাচের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথমবারের মতো অনুষ্ঠিত অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় মোট এক হাজার ৬২৯ জন শিক্ষার্থী অংশ নেন।

পরীক্ষা সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাস আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে চারটি বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি দেয়া হচ্ছে। এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এই চারটি বিষয়ে ৪০টি করে মোট আসন রয়েছে ১৬০ টি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর ড. নূরুল ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম এবং তেজগাঁও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব মো. মোখলেসুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2025 thedailyagnikontho.com